ময়মনসিংহে সদর উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে জঙ্গিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় অস্ত্রসহ চার জঙ্গিকে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে নগরীর খাগডহর এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।
র্যাব-১৪ এর অধিনায়ক মো. রোকনুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান খবরের সত্যতা নিশ্চিত করেছে।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের তৎপরতা ও অবস্থানের কথা জানতে পেরে র্যাব-১৪ এর একটি দল খাগডহর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে জঙ্গিরা গুলি ছুড়লে র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। কিছুক্ষণ গুলি বিনিময়ের পর ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। তাদের নিকট থেকে গুলি ভর্তি একটি বিদেশি রিভলভার, তিনটি চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে আটক চারজনের পরিচয় জানা যায়নি। তবে পরে বিস্তারিত সংবাদ সম্মেলন করে জানানো হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051