র্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ঘোষণা লজ্জাজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
শনিবার সকালে জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নবগঠিত কমিটির নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণকালে এ কথা বলেন তিনি।
এসময় বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘আমেরিকা থেকে তারা একটি ঘোষণা দিয়েছে যে, বাংলাদেশের একটি প্রতিষ্ঠান-র্যাব সম্পর্কে একটি নিষেধাজ্ঞা জারি করেছে। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক।’
বিদেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার প্রসঙ্গে খন্দকার মোশাররফ বলেন, ‘দেশনেত্রীর চিকিৎসার ব্যবস্থা বাংলাদেশে নেই, বিদেশে গিয়ে আধুনিক এবং উন্নত চিকিৎসা করা প্রয়োজন।’
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার আইনগত কোনো বাধা নেই, বরং সরকার নিজেই বড় বাধা বলেও অভিযোগ করেন খন্দকার মোশাররফ হোসেন।
কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সংসদ সদস্য ও কৃষক দলের যুগ্ম-সম্পাদক মোশারফ হোসেনসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051