1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

র‌্যাবের নিরাপত্তা জোরদার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুলাই, ২০২৩ ১১:৩৩ pm

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ রোবাস্ট পেট্রোলিং ও চেকপোস্ট মোতায়েন জোরদার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১ (র‌্যাব-১)। রাজধানীর গুলশান, বনানী ও বারিধারার কূটনৈতিক এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি গাজীপুর, পূর্বাচল, নারায়ণগঞ্জ ও ৩০০ ফুট এলাকায় ঢাকার প্রবেশমুখে রোবাস্ট পেট্রোলিং জোরদার করেছে র‌্যাব। এছাড়াও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিশেষ টহল পরিচালনা, চেকপোস্ট স্থাপন করার মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শনিবার এই তথ্য জানান র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র এএসপি মো. পারভেজ রানা।

তিনি বলেন, শনিবার কিছু দুষ্কৃতকারী উত্তরার জসীম উদ্দিন রোড, হাউজ বিল্ডিং ও আব্দুল্লাহপুর এলাকায় ১০ থেকে ১২টি ককটেল বিস্ফোরণ করে বিশৃঙ্খলা ও নাশকতা করার চেষ্টা করে। এর ফলে ওই এলাকায় র‌্যাব-১ অতিরিক্ত বিশেষ প্যাট্রোল পরিচালনা করে নিরাপত্তা নিশ্চিত করে। একই সঙ্গে এসব কর্মসূচির বিষয়ে র‌্যাব-১ এর অধিনায়ক বিভিন্ন দিক-নির্দেশনা দেন এবং সাংবাদিকদের সঙ্গে ওই এলাকায় মতবিনিময় করেন।

র‌্যাব জানায়, ঢাকা মহানগরীতে অবস্থান কর্মসূচিকে ঘিরে গুলশান, বনানী ও বারিধারার কূটনৈতিক এলাকায় কড়া নিরাপত্তা জোরদার করা হয়। এছাড়া গাজীপুর, পূর্বাচল, নারায়ণগঞ্জ ও ৩০০ ফুট এলাকায় ঢাকার প্রবেশ মুখে রোবাস্ট পেট্রোলিং জোরদার করা হয়েছে। একই সঙ্গে র‌্যাব-১ এর দায়িত্বপূর্ণ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ স্থানসমূহে বিশেষ টহল পরিচালনাসহ গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

যেকোনো নাশকতা বা হামলা মোকাবিলায় র‌্যাব-১ এর পর্যাপ্ত সংখ্যক টহল মোতায়েন ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানোর মাধ্যমে নাশকতাসহ যেকোন ধরনের পরিস্থিতি কঠোরভাবে প্রতিহত করা হবে। বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি যাতে না হয় সে ব্যাপারে র‌্যাব-১ এর সার্বিক প্রস্তুতি রয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ