
কেউ হয়তো দুবেলা খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছেন, কারও সংসারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর সংকট। এমন অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে কুড়িগ্রামের রৌমারীতে ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।
নেদারল্যান্ডসভিত্তিক একটি মানবিক সহায়তা সংস্থার অর্থায়নে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে এ খাদ্যসহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।
বিতরণ করা খাদ্যসামগ্রীর প্যাকেটে ছিল চাল, ডাল, ভোজ্যতেল, লবণ, খেজুর, চিড়া, মুড়িসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য। এসব খাদ্যসামগ্রী পেয়ে অসহায় ও দরিদ্র পরিবারগুলোর মধ্যে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ মাহবুবুল হাসান — প্রধান অতিথি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রৌমারী, কুড়িগ্রাম।
২। ফিকরি দেমিরচি — সম্মানিত অতিথি, প্রতিনিধি, আইএইচএইচএনএল (IHHNL)।
৩। কান জান কায়নাক — সম্মানিত অতিথি, প্রতিনিধি, আইএইচএইচএনএল (IHHNL)।
৪। জাহাঙ্গীর আলম চৌধুরী — সভাপতি, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, রৌমারী থানা অফিসার ইনচার্জ মাহমুদ হাসান নাইম, ও দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্ত। বিশেষ করে নদীভাঙন, দারিদ্র্য ও নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করে বেঁচে থাকা চরাঞ্চলের মানুষের জন্য এ সহায়তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
মানবিক সহায়তা শুধু খাদ্যসামগ্রী বিতরণের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং বিপদে মানুষের পাশে দাঁড়ানো, অসহায় পরিবারের মুখে হাসি ফোটানো এবং সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করাই এর প্রকৃত সার্থকতা।
স্থানীয়দের প্রত্যাশা, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির মতো মানবিক সংগঠনগুলো ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051