
মোস্তাফিজুর রহমান তারা, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে অভিযান চালিয়ে ৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ইউসূফ আলী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাইশপাড়া ঘাট এলাকায় জসির উদ্দিনের টং দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবিরের নেতৃত্বে রৌমারী থানার একটি জরুরি পুলিশ দল অভিযানটি পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানকালে ইউসূফ আলীর হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের ভেতরে কালো জিপারযুক্ত একটি প্যাকেট থেকে কমলা রঙের মোট ৩ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
আটক ইউসূফ আলী রৌমারী থানার চর বামনের চর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
এ বিষয়ে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির বলেন, “রৌমারী, রাজিবপুর ও ঢুষমারা থানা এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। মাদক কারবারে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051