
মোস্তাফিজুর রহমান: রৌমারী (কুড়িগ্রাম) : ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রৌমারীতে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় ও উপজেলা সমবায়ীবৃন্দের আয়োজনে উপজেলা সহকারী (ভূমি) কর্মকর্তা তানভীর আহমেদ এর সভাপতিত্বে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (৬ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে পতাকা উত্তোলন শেষে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে। সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ অডিটরিয়াম কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন- ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন, মাহমুদা আক্তার স্মৃতি, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি আ.রশিদ। আরও উপস্থিত ছিলেন যারা, উপজেলা সমবায় কর্মকর্তা শাহাদৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মোক্তার হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলার ১৫৫ টি সমবায় সমিতির সদস্যরা।
আলোচনা সভা শেষে, ২০১৯-২০ বছরে সর্বোচ্চ নীরিক্ষা ফিস সমবায় উন্নয়ন তহবিল প্রদানকারী দ্বীপ, সানমুন ও ন্যাশনাল বহুমূখী সমবায় সংস্থা লিমিটেডকে পুরুষকৃত করা হয়।
ভিন্নবার্তা ডটকম/এসএস