রৌমারীতে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম ৫ম পর্যায়ে শীর্ষক প্রকল্পের জিওবি খাতের আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার ২৮ নভেম্বর ২০২০ ইং হতে ৩০ নভেম্বর ২০২০ ইং তিনদিন ব্যাপি রৌমারী উপজেলার বিভিন্ন গ্রামে উঠান বৈঠকে নারীদের উপস্থিতিতে কর্মশালা চলবে।
এছাড়া বায়োছকোপ এর মাধ্যমে স্বচিত্র প্রতিবেদন প্রদর্শন করে নারীদের তথ্য সহজতর করছে। নারী অধিকার, নারী নির্যাতন প্রতিরোধ, সন্তানের পরিচর্যা ও পড়াশুনায় মনোযোগী করা, পরিস্কার পরিচ্ছন্নতা, নারী পুরুষ উভয় উভয়ের কাজে সহযোগিতা করা, প্রাকৃতিক দূর্যোগে মনোবল শক্ত করা, গর্ভবর্তি মায়েদের নিয়মিত চেকাপ ও খাদ্যে সচেতন হওয়া বর্তমান করোনা কালীন সময়ে নিয়মিত হাত ধোওয়া,মুখে মাস্ক পড়াসহ নানা বিষয়ে নারীদের সচেতন করেন।
এব্যাপারে কুড়িগ্রাম জেলা তথ্য অফিসার শাহজাহান আলী বলেন, কুড়িগ্রাম জেলা তথ্য অফিসের আয়োজনে রৌমারীতে ৩দিন ব্যাপী কর্মসুচি হাতে নেয়া হয়েছে। এখানে শিশু ও নারী উন্নয়ণে সচেতনতামূলক ৫ম পর্যায়ে শির্ষক পর্যায়ে জিওবি খাতের আওতায় উপজেলার বিভিন্ন গ্রামে উঠান বৈঠকের মাধ্যমে কর্মসুচি শুরু করা হয়েছে। মূলত আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। তাই মায়েদের সচেতন করতে ও নারী অধিকার বাস্তবায়নে এবং মহামারি করোনা আইনি সহায়তা, বাল্যবিয়েসহ নানা রোগ প্রতিরোধমূলক পরামর্শ প্রদান করেন।
ভিন্নবার্তা/এসআর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051