1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রৌমারীতে লো-ভোল্টেজ নিরসন ও ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬ ৩:৫১ pm

মোস্তাফিজুর রহমান তারা, রৌমারী (কুড়িগ্রাম) থেকে,
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় দীর্ঘদিন ধরে চলমান তীব্র লো-ভোল্টেজ, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের সংকটে অতিষ্ঠ হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিদ্যুৎ গ্রাহক কমিটি। আজ রবিবার ৫ জুলাই বিদ্যুৎগ্র্াহ কমিটির উদ্দোগে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন থেকে দ্রুত লো-ভোল্টেজ সমস্যা দূর করা এবং ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, বিদ্যুৎ এখন শুধু একটি সেবা নয়, বরং মানুষের দৈনন্দিন জীবন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও শিল্পকারখানার অন্যতম প্রধান চালিকাশক্তি। অথচ রৌমারীর হাজারো গ্রাহক দীর্ঘদিন ধরে লো-ভোল্টেজ ও অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

তারা অভিযোগ করেন, দিনের অধিকাংশ সময় বিদ্যুতের ভোল্টেজ এতটাই কম থাকে যে বৈদ্যুতিক পাখা ঠিকমতো চলে না, ফ্রিজ ও মোটর সচল রাখা যায় না এবং বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। শিক্ষার্থীরা পড়াশোনায় ব্যাঘাতের শিকার হচ্ছে, ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন এবং কৃষকরা সেচ কার্যক্রম পরিচালনায় সমস্যায় পড়ছেন।

বক্তারা আরও বলেন, বিদ্যুৎ বিল নিয়মিত পরিশোধ করেও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় সাধারণ গ্রাহকদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন, বিদ্যুৎ লাইনের সক্ষমতা বৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে অংশ নেওয়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বলেন, উন্নয়নের এই সময়ে একটি সীমান্তবর্তী জনপদ হিসেবে রৌমারীকে বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত রাখা কোনোভাবেই কাম্য নয়। বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান হলে স্থানীয় অর্থনীতি, শিক্ষা ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে।
মানববন্ধন শেষে বিদ্যুৎ গ্রাহক কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি দেওয়ার ঘোষণাও দেওয়া হয়। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

স্থানীয় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা দেলোয়ার হোসেন এ বিষয়ে বলেন, গ্রাহকদের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। লো-ভোল্টেজ সমস্যার কারণ চিহ্নিত করে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ