1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রৌমারীতে বিজিবির অভিযানে কম্বল ও ভারতীয় থান কাপড় জব্দ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫ ১০:০০ pm

রৌমারী (কুড়িগ্রাম): মোস্তাফিজুর রহমান তারা:কুড়িগ্রামের রৌমারীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড় ও কম্বল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
দাঁতভাঙা বিজিবি কোম্পানির অধীন মোল্লারচর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় ১০৬২/২ এস সীমান্ত পিলার থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেহুলারচর গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে বেহুলারচর গ্রামের মৃত ইব্রাহিমের পুত্র রঞ্জু মিয়া (৩৫) এবং আবু হোসেনের পুত্র গোলাম হোসেন (৪০)-এর বাড়ি থেকে ২ হাজার ৮৩২ মিটার ভারতীয় থান কাপড়, ১৮৬টি কম্বল ও ১৮৩টি কম্বল কভার জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩৮ লাখ ৭ হাজার ৭৫০ টাকা।

চোরাচালানের বিরুদ্ধে ‘বিন্দুমাত্র ছাড় নয়’ নীতিতে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান (পিএসসি)-এর সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। বিজিবি মহাপরিচালকের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় সকল ধরনের চোরাচালান রোধে বিজিবি কঠোরভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

উদ্ধারকৃত মালামাল যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ