রৌমারী প্রতিনিধি: রৌমারীতে করোনা উপসর্গ নিয়ে সাবিনা (২২) নামের এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। আজ সকালে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তিনি স্বর্দি কাশি জ্বর ও গলা ব্যথায় ভুগছিলেন। সাবিনার বাড়ি উপজেলার পাখীউড়া গ্রামে। এ নিয়ে রৌমারীতে করোনা উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়ালো দুই এ। এর আগে নুরপুর (ব্যাপারীপাড়া) গ্রামের সাহিমা (৩৮) নামের এক গৃহকর্মীর মৃত্যু হয়। তিনিও ঢাকার মুন্সিগঞ্জে গার্মেন্টস কর্মী ছিলেন।
গত ২৫ জুন ঢাকার গাজীপুর থেকে বাড়িতে আসেন সাবিনা। আজ তার মৃত্যু হলে এলাকাবাসীর ভেতর শঙ্কা দেখা দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোমেনুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তার নমুনা সংগ্রহ করেন। পরে তাকে স্বাস্থ্য বিধি মেনে দাফনের ব্যবস্থা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভিন্নবার্তা ডটকমকে বলেন, করোনাকে ভয় নয়; সচেতন হলেই এ ভাইরাস প্রতিরোধ সম্ভব। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোমেনুল ইসলাম বলেন, নিয়মিত সাবান ব্যবহার ও নিরাপদ শারীরিক দূরত্বে থেকে নিত্যদিনের কাজকর্ম সমাধান করলেই আমরা বাঁচতে পারব।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051