1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রৌমারীতে এক যোগে ৭ চিকিৎসকের যোগদান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৩১ pm

মোস্তাফিজুর রহমান তারা, রৌমারী কুড়িগ্রাম: কুড়িগ্রামের সীমান্তবর্তী উপজেলা রৌমারীতে দীর্ঘদিনের চিকিৎসক সংকট কাটিয়ে অবশেষে এলো স্বস্তির খবর। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রৌমারীতে একযোগে সাতজন নতুন চিকিৎসক যোগদান করেছেন। ৪৮তম বিসিএসের মাধ্যমে পদায়নপ্রাপ্ত এসব চিকিৎসক গত ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন নবাগত চিকিৎসকদের ফুলেল শুভেচ্ছা দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ মোঃ আব্দিস সামাদ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
নতুন যোগদানকারী চিকিৎসকরা হলেন—
১। ডাঃ মোঃ ফুয়াদ আল জাবির ২। ডাঃ মোঃ আজাদ হোসাইন ৩। ডাঃ মোঃ আমিরুল ইসলাম ৪। ডাঃ মোঃ ইসতেখার ৫। ডাঃ মোঃ মেহেদী হাসান ৬। ডাঃ মোঃ মিনহাজুল কাদির ৭। ডাঃ মোঃ উজ্জল মিয়া দীর্ঘদিনের সংকটের অবসানের প্রত্যাশা রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দীর্ঘ সময় ধরে মাত্র ১ থেকে ৩/৪ জন চিকিৎসক দিয়ে কার্যক্রম পরিচালনা করছিল। এতে প্রায় চার লাখ মানুষের চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব, জরুরি সেবায় সীমাবদ্ধতা এবং জটিল রোগীদের জেলা শহরে রেফার করার প্রবণতা সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে তুলেছিল।

একযোগে সাতজন চিকিৎসকের যোগদানে স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। সচেতন মহলের ধারণা, এতে প্রাথমিক চিকিৎসা ও জরুরি সেবার মান উন্নত হবে, রোগীদের দীর্ঘ লাইনে অপেক্ষার সময় কমবে এবং স্বাস্থ্যসেবায় গতি আসবে।
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে একধাপ এ বিষয়ে ২৮ কুড়িগ্রাম-৪ আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন,“যুগের পর যুগ রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্স ডাক্তার সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেছে। প্রায় চার লাখ মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ছিল। বর্তমান সরকারের ভিশন বাস্তবায়নের অংশ হিসেবে চিকিৎসক নিয়োগের মাধ্যমে একটি বড় ঘাটতি পূরণ হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যখাতের অন্যান্য সমস্যাও দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।” শুধু নিয়োগ নয়, প্রয়োজন সমন্বিত উন্নয়ন
স্থানীয় সচেতন মহল মনে করছে, চিকিৎসক নিয়োগ নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ। তবে এর পাশাপাশি পর্যাপ্ত ওষুধ সরবরাহ, আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি সংযোজন, নার্স ও টেকনিশিয়ান নিয়োগ এবং অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা জরুরি। সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হলে রৌমারীর স্বাস্থ্যখাতে দৃশ্যমান ও স্থায়ী পরিবর্তন সম্ভব।

আশাবাদের নতুন অধ্যায়
সীমান্তবর্তী ও দুর্গম এই জনপদের মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা ছিল দীর্ঘদিনের এক বড় চ্যালেঞ্জ। একযোগে সাত চিকিৎসকের যোগদান সেই চ্যালেঞ্জ মোকাবিলায় একটি ইতিবাচক সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।
রৌমারী বাসীর প্রত্যাশা—এই উদ্যোগ যেন ধারাবাহিকভাবে অব্যাহত থাকে এবং স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়নের মাধ্যমে একটি নতুন অধ্যায়ের সূচনা ঘটে



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ