রৌমারী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সাইদুর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে ৩ হাজার ৮০০ শত ইয়াবা টেবলেটসহ আটক করেছে পুলিশ। গতকাল ২৯ জানুয়ারী বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে রৌমারী শাপলা চত্তর থেকে এ আটকের ঘটনা ঘটেছে। আটককৃত ব্যক্তি উপজেলার যাদুরচর ইউনিয়নের চাক্তাবাড়ি গ্রামের মৃতু আব্দুস সালামের ছেলে।
পুলিশ জানায়, কয়েকদিন চেষ্টার পর বুধবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার শাপলা চত্তরে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা অফিসার ইনচার্জ লুৎফর রহমানসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে সীমান্ত রাস্তা তুরা রোড দিয়ে সাইদুর রহমান নিজ অটোভ্যান চালিয়ে আসার সময় তাকে আটক করে। আটকের পর জনসম্মুকে দেহতল্লাসীর করে তার পকেট থেকে ৩ হাজার ৮০০শত পিছ ইয়াবা টেবলেট পাওয়া যায়।
রৌমারী থানা অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, আটক সাইদুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আগামীকাল বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হবে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051