মোস্তাফিজুর রহমান তারা, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে উপজেলা মাদক প্রতিরোধ কমিটির উদ্যোগে চরশৌলমারী ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৬টায় চরশৌলমারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
সভা শেষে চরশৌলমারী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে একটি প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা মাদক প্রতিরোধ কমিটির সদস্য কারী আশরাফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহজাদি ইয়াসমিন শিল্পী, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান তারা এবং আহ্বায়ক সহকারী অধ্যাপক আব্দুল হাই।
বক্তারা বলেন, "রৌমারী উপজেলা তথা পুরো কুড়িগ্রাম জেলাকে মাদকমুক্ত করতে হলে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মাদক প্রতিরোধ কমিটি গঠন জরুরি। প্রয়োজনে পাড়া-মহল্লায়ও সচেতনতামূলক কমিটি গঠন করতে হবে। মাদকের ছোবলে যুবসমাজ আজ ধ্বংসের মুখে। আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে পরিবার থেকে সচেতনতা শুরু করতে হবে।"
তারা আরও জানান, মাদক প্রতিরোধ কমিটির মূল উদ্যোক্তা কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা মাদক প্রতিরোধ কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম বেবুর নেতৃত্বে জেলার ৯টি উপজেলায় মাদকবিরোধী কমিটি গঠনের কাজ চলছে।
আলোচনা সভা শেষে চরশৌলমারী ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেন উপজেলা কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক আব্দুল হাই ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান তারা। এরপর মাদকের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051