টেকনাফে গহিন পাহাড়ে রোহিঙ্গা এক শীর্ষ ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা মৌলভীপাড়া এলাকার বার্মায়া ইউছুপের ছেলে মো. রফিক প্রকাশ ডাকাত রফিক।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকালে হ্নীলা ইউনিয়নের আলীখালী ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিমে গহিন পাহাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে জানতে পারি টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিমে গহিন পাহাড়ে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলি হয়েছে। এমন খবরে থানা পুলিশের একটি দল ও স্থানীয় লোকজনসহ গহিন পাহাড় থেকে রফিক নামে এক ডাকাত সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। তিনি রফিক বলে তার স্ত্রী চিহ্নিত করেন।
তিনি আরও বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে প্রাথমিকভাবে জানা যায়, দীর্ঘদিন যাবৎ ডাকাত রফিকের সঙ্গে অন্য ডাকাত গ্রুপের বিরোধ চলছিল। ধারণা করা যাচ্ছে, গহিন পাহাড়ে ডাকাত দলের গ্রুপের কোনও সদস্য তাকে হত্যা করে।’
এই পুলিশ কর্মকর্তা জানান, নিহত রফিক একজন পরিচিত ডাকাত দলের সক্রিয় সদস্য। তিনি খুন, ডাকাতি, অপহরণসহ একাধিক অপকর্মের সঙ্গে সম্পৃক্ত। সুরতহাল রিপোর্ট তৈরি করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে কে বা কারা জড়িত বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051