
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হাফেজ সৈয়দ আলম (২৮) নামে এক যুবককে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি ও গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা।
রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উখিয়ার ক্যাম্প-৮ ওয়েস্ট ব্লকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
হাফেজ সৈয়দ আলম উখিয়ার ক্যাম্প-৮ ওয়েস্ট ব্লক এ/৫০ এর নুর ইসলামের ছেলে।
ওসি শেখ মোহাম্মদ আলী জানান, রোববার দিবাগত রাতে সেহরি খাওয়ার সময় ৮-১০ জনের একটি সন্ত্রাসী দল হাফেজ সৈয়দ আলমকে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। হাফেজ সৈয়দ আলম সন্ত্রাসবিরোধী ছিলেন- এ কারণে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ভিন্নবার্তা/এমএসআই