1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রোহিঙ্গার ঘরে মিলল ৫৭ লাখ দেশি-বিদেশি টাকা ও ৭০ ভরি সোনা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১ ২:০৩ am

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের এক রোহিঙ্গার ঘরের মাটির (মেঝে) গর্তে লুকিয়ে রাখা ৭০ ভরি স্বর্ণালংকার এবং বাংলাদেশি ও মিয়ানমারের ৫৭ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে রোহিঙ্গা স্বামী-স্ত্রীকেও আটক করা হয়েছে।

ক্যাম্পে কর্মরত ১৪ এপিবিএন পুলিশ সদস্যরা রোহিঙ্গা মোহাম্মদ আইয়ুবের বসতঘরে রবিবার (২০ জুন) ভোরে এ অভিযান চালিয়ে স্বর্ণালংকারসহ দেশি ও বিদেশি মুদ্রা উদ্ধার করেছে। এ সময় স্বামী ও স্ত্রী নুরে নেচ্ছাকে আটক করা হয়। কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান পরিচালনা করা হয়।

১৪ এপিবিএন ব্যাটালিয়ানের অধিনায়ক পুলিশ সুপার (এসপি) মো. নাঈমুল হক অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, বসতঘরের মেঝে খুড়ে বাংলাদেশি নগদ ২৬ লাখ ৩ হাজার ১২০ টাকা, মিয়ানমারের বার্মিজ মুদ্রা ৩১ লাখ ৭৪ হাজার ৮০০ কিয়াত ও ৭০ ভরি ওজনের ৩টি স্বর্ণের বার ও স্বর্ণালংকারসহ দুই রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৫নং রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৪ এপিবিএন পুলিশের দায়িত্বরত সহকারী পুলিশ সুপার এ কে এম এমরানুল হক মারুফ (সহকারী ক্যাম্প কমান্ডার) পুলিশ পরিদর্শক মো. জালাল উদ্দিন, এসআই মো. আরিফুর রহমান ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মো. ইসলামের ছেলে মো. আইয়ুব (৩৪) এবং নুরুনেসা (৩৩) দম্পতির বসতঘরে অভিযান পরিচালনা করেন।

পুলিশ বস্তি ঘরের মেঝের মাটি খুঁড়ে স্বর্ণের বার ৩টি, আংটি-১৯টি, কানের দুল ২ জোড়া, ছোট টিকলি ২টি, ব্রেসলেট ১টি, চেইন ৪টি, চুলের ক্লিপ ২টি, চুড়ি ৮টি, নাক ফুল ১টি, গলার নেকলেস ১টিসহ মোট ৭০ ভরি স্বর্ণালংকার, বাংলাদেশি নগদ ২৬ লাখ ৩ হাজার ১২০ টাকা, মায়ানমারের বার্মিজ মুদ্রা ৩১ লাখ ৭৪ হাজার ৮০০ কিয়াত উদ্ধার করে।

এ ব্যাপারে আটক হওয়া রোহিঙ্গা দম্পতি এখনো মুখ খুলেনি বলে জানিয়েছে পুলিশ। উখিয়া থানায় এ ঘটনা নিয়ে মামলা হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ