1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রোহিঙ্গাদের স্বদেশে ফেরাতে সরব স্থানীয়রা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১ ৬:১৫ am

কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোতে এক প্রকার নিরবে কেটেছে ২০১৭ সালের ২৫ আগস্টের রোহিঙ্গা ঢল স্মরণের দিবসটি। রোহিঙ্গা জনগোষ্ঠী মিয়ানমারের রাখাইনে দিবসটিকে ‘গণহত্যা’ দিবস হিসাবে স্মরণ করে থাকে। এদিকে রোহিঙ্গা শিবির শান্ত থাকলেও দিবসটি উপলক্ষে বুধবার (২৫ আগস্ট) কক্সবাজারে রোহিঙ্গা প্রতিরোধ কমিটির উদ্যোগে অবিলম্বে প্রত্যাবাসনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে গত কয়েক দিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যরা রোহিঙ্গা শিবিরগুলোতে সতর্ক অবস্থায় রয়েছেন। গেল বছরের মতো আকস্মিক কয়েক লাখ রোহিঙ্গার জমায়েত যাতে হতে না পারে সেজন্য আগেভাগেই সতর্কতা অবলম্বন করা হয়। তা সত্বেও মঙ্গলবার রাতে বালুখালী ২ নম্বর শিবিরে বেশ কিছু গেঞ্জি নিয়ে ২ রোহিঙ্গাকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা আটক করেন।

এসব গেঞ্জি নিয়ে বুধবার রোহিঙ্গারা শোডাউন করার চেষ্টা চালিয়েছিল। তারপরেও কুতুপালং-১৭ নম্বর শিবিরের কতিপয় রোহিঙ্গা আইন-শৃঙ্খলা সংস্থার সদস্যদের চোখ ফাঁকি দিয়ে প্ল্যাকার্ড নিয়ে শোডাউন ফটোসেশন করে বিভিন্ন প্রচার মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।

অপরদিকে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বেপরোয়া অপরাধ কাজের কারণে অতিষ্ঠ কক্সবাজারবাসী রোহিঙ্গাদের অবিলম্বে স্বদেশে ফিরিয়ে দেওয়ার আন্দোলনে নেমেছে এবার। এ দাবিতে বুধবার কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটির উদ্যোগে শহরের পৌরসভা অফিসের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করে।

বাংলাদেশে রোহিঙ্গা আগমনের চার বছর পূর্তির দিন ২৫ আগস্ট সকালে কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সভায় বক্তারা এসব কথা বলেন।

বাংলাদেশে রোহিঙ্গা আগমনের চার বছর পূর্তির দিন বুধবার (২৫ আগস্ট) সকালে কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সভায় বক্তারা বলেন, রোহিঙ্গাদের কারণে আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটছে। ক্ষুণ্ন হচ্ছে দেশের ভাবমূর্তি। বিস্তৃত হচ্ছে খুনোখুনি, মাদকের ছড়াছড়িসহ নানা অপরাধ কর্মকাণ্ড। বক্তারা বলেন, যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের স্বদেশে ফেরানো দরকার। প্রত্যাবাসন প্রক্রিয়া বিলম্বিত হলে দেশের অপূরণীয় ক্ষতি হবে।

সংগঠনের সহসভাপতি মনজুর আলম সিকদারের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তারা আরো বলেন, কক্সবাজার ও বান্দরবারন জেলাসহ দেশের নানা স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গাদের শনাক্ত করে তাদেরকে এক জায়গায় নিয়ে আসা দরকার। যারা অবৈধভাবে পাসপোর্ট ও এনআইডি করেছে সবগুলো বাতিল করতে হবে। রোহিঙ্গাদের মদতদাতাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও সমাবেশে দাবি জানান বক্তারা।

কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সহসভাপতি নরুল আজিম সওদাগর, সাংগঠনিক সম্পাদক সংবাদকর্মী ইমাম খাইর, সহসাধারণ সম্পাদক শামশুল ইসলাম কেলু, মাস্টার জসিম উদ্দিন, প্রচার সম্পাদক মো. নেজাম উদ্দিন, দপ্তর সম্পাদক কানন বিশ্বাস, সংবাদকর্মী এম বেদারুল আলম, শেখ সেলিম, সাগর পাল সাজু, মো. রফিক, শাহাদাত হোসেন মুন্না প্রমুখ।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ