মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা ও বাংলাদেশে অবস্থারত রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় ১৮ কোটি ডলার তহবিলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে তাদের আশ্রয় দিতে গিয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারাও এই তহবিল থেকে সহায়তা পাবেন।
বুধবার যুক্তরাষ্ট্র রোহিঙ্গা শরণার্থীদের জন্য নতুন এ সহায়তা ঘোষণা করে। খবর ভয়েস অব আমেরিকার
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেন, এ সংকটে মার্কিন মানবিক সহায়তা নানা ক্ষেত্রে দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে শিক্ষা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, পুষ্টি, সুরক্ষা, আশ্রয়, দুর্যোগে সাড়া, পানি, স্যানিটেশন, স্বাস্থ্যবিধি ইত্যাদি।
মিয়ানমারের সেনাবাহিনী রাখাইনে রোহিঙ্গাদের ওপর জাতিগত নির্মূলসহ অন্যান্য ভয়াবহ নৃশংসতা চালায়। দমনপীড়নের মুখে ২০১৭ সালের আগস্টে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আসতে বাধ্য হয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ২০১৭ সালের আগস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের মোট সহায়তার পরিমাণ ১ দশমিক ৫ বিলিয়ন ডলার।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051