1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রোববার থেকে ময়মনসিংহ বিভাগে ঢাকামুখী গণপরিবহন বন্ধ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২ ১০:১৩ pm

ধীরগতির উন্নয়ন কর্মকাণ্ডের কারণে গাজীপুরের সালনা থেকে টঙ্গী পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পরিবহন চলাচলে এক রকম অচলাবস্থা তৈরি হয়েছে। ময়মনসিংহ থেকে গাজীপুরে মাত্র ১ ঘণ্টায় পৌঁছানো গেলেও এরপর ঢাকার মহাখালী পর্যন্ত যেতে সময় লেগে যাচ্ছে ৪-৫ ঘণ্টা।

এ অবস্থা নিরসনের দাবিতে রোববার (১৬ জানুয়ারি) থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডেকেছে ময়মনসিংহ পরিবহন মোটর মালিক সমিতি। শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ জেলা পরিবহন মটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে এ দুর্ভোগ নিরসনে দৃশ্যমান উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছিল ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি। এজন্য ১৫ জানুয়ারি পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়েছিল। তবে বেঁধে দেওয়া সময়ের মধ্যে দৃশ্যমান কোনো উদ্যোগ না নেওয়ায় রোববার ভোর থেকেই বন্ধ হচ্ছে ময়মনসিংহ বিভাগ থেকে ঢাকামুখী সব ধরনের যান চলাচল।

এ নিয়ে গত ২ জানুয়ারি ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি এবং ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের যৌথ আয়োজনে সংবাদ সম্মেলনে ময়মনসিংহ চেম্বারের সভাপতি আমিনুল হক শামীম বলেছিলেন, ১৫ জানুয়ারির মধ্যে দৃশ্যমান কোনো উন্নয়ন না হলে ময়মনসিংহের যোগাযোগ ব্যবস্থা বন্ধ রাখা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না।

এরই প্রেক্ষিতে আগামীকাল রোববার থেকে ময়মনসিংহ বিভাগের (ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা) ঢাকামুখী যোগাযোগ ব্যবস্থা পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ