1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রোনালদোর হ্যাটট্রিকে জুভেন্টাসের দারুণ জয়

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১ ৩:১৭ am

কয়েক দিন আগেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে তার দল জুভেন্টাস। দলের প্রাণভোমরা হিসেবে রোনালদোর কাঁধেই বর্তেছিল ব্যর্থতার দায়ভার। উঠেছিল সমালোচনা। সেই সমালোচনা এবার সিরিআর ম্যাচে কিছুটা হলে জবাব দিলেন সিআরসেভেন। করলেন হ্যাটট্রিক। তার দলও পেল দারুণ জয়।

রোববার ক্যালিয়ারির মাঠে জুভেন্টাস জিতেছে ৩-১ গোলে। রোনালদোর তিন গোল। স্বাগতিকদের একমাত্র গোলটি করেন জিওভান্নি সিমেওনে।

প্রথমার্ধেই হ্যাটট্রিক পূরুণ করেন রোনালদো। ১০ মিনিটে প্রথম গোল। কুয়াদরাদোর দারুণ কর্নারে লাফিয়ে জোরালো হেডে বল জালে জড়ান রোনালদো। ২৫ মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ডি-বক্সে তাকেই স্বাগতিক গোলরক্ষক ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
সাত মিনিট পর দারুণ নৈপুণ্যে তৃতীয়বার জালে বল পাঠান রোনালদো। পাল্টা আক্রমণে বাঁ থেকে ফেদেরিকো চিয়েসার পাস পেয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন সিআরসেভেন (৩-০)। চলতি লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা রোনালদো, ২৩টি।

৬১ মিনিটে একমাত্র গোলের দেখা পায় স্বাগতিক ক্যালিয়ারি। ডান দিক থেকে জাপ্পার পাস পেয়ে প্রথম ছোঁয়ায় গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড সিমেওনে। শেষ অবধি ৩-১ গোলের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।

২৬ ম্যাচে ১৬ জয় ও সাত ড্রয়ে ৫৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে জুভেন্টাস। ১ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে এসি মিলান। ২৭ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার মিলান।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ