রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ‘রোটারি মিডিয়া অ্যাওয়ার্ড-২০২২’ পেয়েছেন বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার শাহেদ শফিক। জলবায়ু প্রকল্পে দুর্নীতি নিয়ে ধারাবাহিক ৬ পর্বের প্রতিবেদনের জন্য প্রিন্ট অ্যান্ড অনলাইন মিডিয়া ক্যাটাগরিতে তিনি বিজয়ী হন। শনিবার (১৯ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত 'সিনার্জি ডিস্ট্রিক কনফারেন্সে' এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়া ব্রডকাস্ট মিডিয়া ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিবেদক মুফতি পারভেজ নাদির রেজা।
জলবায়ু ও পরিবেশ এবং উপকূল সাংবাদিকতাসহ সেবা খাত নিয়ে কাজ করেন শাহেদ শফিক। গত বছরের ২৫ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত সময়ে জলবায়ু প্রকল্পে দুর্নীতি নিয়ে ধরাবাহিক ৬ পর্বের প্রতিবেদন প্রকাশক করে বাংলা ট্রিবিউন। প্রতিবেদনগুলো হচ্ছে- ‘জলবায়ুর টাকা যাচ্ছে পরিবেশ ধ্বংসে!’, ‘জলবায়ু প্রকল্পে প্রভাবশালীরাই উপকারভোগী’, প্রকল্প কেড়ে নিলো ভবিষ্যতের বন’, ‘জলবায়ু প্রকল্পের মেয়াদ শেষেও সাড়ে ৫ কোটি টাকা উত্তোলন’, ‘লবণাক্ততায় মরে গেলো সব চারা’ এবং ‘জলবায়ু প্রকল্পে অনিয়ম: ফল গাছ আছে মাত্র ১০ শতাংশ’।
বাংলাদেশে প্রমবারের মতো বাংলাদেশে উন্নয়ন সাংবাদিকতায় ‘মিডিয়া অ্যাওয়ার্ড' চালু করেছে রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮১ এর আওতাধীন ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল এলাকায় বাংলা ও ইংরেজি মাধ্যমে কাজ করা সাংবাদিকরা এই অ্যাওয়ার্ডে অংশ গ্রহণের সুযোগ পেয়েছেন। পরিবেশ সংরক্ষণ, স্থানীয় অর্থনীতি, শিক্ষা, শিশু ও মাতৃত্ব, নিরাপদ পানি ও স্যানিটেশন এবং সংক্রমণ খাতের উন্নয়ন সাংবাদিকতার জন্য এ অ্যাওয়ার্ড প্রবর্তন করা হয়। প্রতিটি অ্যাওয়ার্ডে ক্রেস্ট এবং সনদপত্রের সঙ্গে ১ লাখ টাকা সম্মানী দেওয়া হয়েছে।
এদিকে এই অ্যাওয়ার্ডের জন্য জমাপড়া প্রতিবেদনগুলোর মধ্যে দু’টি ক্যাটাগরিতে ৬ জন প্রতিবেদককে মনোনয়ন দেওয়া হয়। এরমধ্যে দুই ক্যাটাগরিতে দুই জনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীরা ক্রেস্ট ও সনদের সঙ্গে এক লাখ করে অর্থ পেয়েছেন। বাকি চারজন মনোনয়ন প্রাপ্ত প্রতিবেককে সম্মাননা সনদ ও ক্রেস্ট দেওয়া হয়।
প্রিন্ট অ্যান্ড অনলাইন মিডিয়া’ ক্যাটাগরিতে বিজয়ী ছাড়া যে দুই জন মনোনয়ন পেয়েছেন তারা হলেন- সাংবাদিক জেসমিন পাপড়ি ও কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান গৌরাঙ্গ নন্দী এবং ব্রডকাস্ট মিডিয়া ক্যাটাগরিতে মনোনয়ন প্রাপ্তরা হলেন- এটিএন নিউজের আহমেদ ফজলে রাব্বী ও নাগরিক টেলিভিশনের আব্দুল্লাহ সাফি । তাদেরকে ক্রেস্ট
অনুষ্ঠানে বক্তব্য দেন- রোটারির গভর্নর ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, প্রধানমন্ত্রীর সাবেক প্রেস উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিটিভির সাবেক মহাপরিচালক ম হামিদ, রোটারির লেফটেন্যান্ট গভর্নর আবুল খায়ের চৌধুরী, গ্লোবাল টিভির সিইও সৈয়দ ইশতিয়াক রেজা, আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি’র প্রতিনিধি জুলহাস আলম, এনটিভির প্রধান বার্তা সম্পাদক জহিরুল আলম প্রমুখ।
রোটারি মিডিয়া অ্যাওয়ার্ড ছাড়াও শাহেদ শফিক ৫ বার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বর্ষসেরা মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন। এ ছাড়া প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর ‘অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার-২০১৬’ ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর ‘অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ-২০১৬’, ‘বাংলা ট্রিবিউন-ওমর ফারুক বর্ষসেরা পুরস্কার-২০১৯, গ্রিনম্যান অ্যাওয়ার্ড-২০২১ লাভ করেন। এ ছাড়া তিনি উপকূল বাঁচাও আন্দোলনের সভাপতি এবং ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ডুরা) সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051