চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার জামালখান এলাকার একটি রেস্টুরেন্ট থেকে জামায়াত-শিবির সন্দেহে ৩০ জনকে আটক করা হয়েছে।
শনিবার (৪ মার্চ) রাতে ওই রেস্টুরেন্টে বৈঠক করার সময় তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, একটি রেস্টুরেন্ট থেকে ৩০ জনকে আটক করা হয়েছে। তারা কোনো সংগঠনের সদস্য কিনা, সেটা যাচাই-বাছাই করা হচ্ছে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, আটককৃতরা জামায়াত-শিবিরের নেতাকর্মী। আটকদের মধ্যে জামায়াতের অর্থ যোগানদাতা টেরীবাজারের মনসুর রয়েছেন। গত ১৬ মে জামায়াতের গোপন মিটিংকালে কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পরবর্তীতে জামিনে বের হয়ে পুনরায় জামায়াতের সাংগঠনিক কাজ করছে। এছাড়াও আটকদের মধ্যে জামায়াতের জাহাঙ্গীরও রয়েছেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051