বিএনপি মহাসচিব বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, টাঙ্গাইলের সন্তোষে ড. রেজা কিবরিয়া এবং নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর যে ন্যক্কারজনক হামলা চালালো তা বর্তমান গণবিচ্ছিন্ন সরকারের আমলে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডেরই একটি ঘৃণ্য বহিঃপ্রকাশ।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) এক বিবৃতিতে এ হামলার ঘটনাকে কাপুরুষোচিত দাবি করে তিনি এ কথা বলেন। এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর টাঙ্গাইলের সন্তোষে মজুলম জননেতা মওলানা ভাসানীর সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া, সদস্য সচিব ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি আরও বলেন, বর্তমানে আওয়ামী ফ্যাসিবাদ আরও ভয়ঙ্কর রূপে আত্মপ্রকাশ করেছে। আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা আজকের এ হামলা পূর্ব-পরিকল্পিত এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেই নির্দেশ দেওয়া হয়েছে বলে জনগণ বিশ্বাস করে। সরকার নিজেদের ব্যর্থ চেহারা ঢাকতেই বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর সহিংস হামলার পুনরাবৃত্তি ঘটাচ্ছে। গণতন্ত্রকে বিলীন করে আইনকে হাতের মুঠোয় নিয়ে সরকারি দলের সন্ত্রাসীরা সমগ্র দেশে নিজেদের আধিপত্য বজায় রাখতে বেপরোয়া হয়ে উঠেছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051