নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
রোববার রাত ১টার দিকে উপজেলার ভূলতা এলাকার কাঞ্চন সড়কের মুন্সি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাঁদপুরের আজাদ হোসেন ও রফিকুল ইসলাম এবং প্রাইভেটকারচালক আলমগীর হোসেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টার দিকে ভূলতা থেকে কাঞ্চনের দিকে যাচ্ছিল প্রাইভেটকারটি। এসময় কাঞ্চনের দিক থেকে আসা দ্রুতগতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়।
গুরুত্বর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, নিহত তিনজন পুরুষ যাত্রী। তাদের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051