1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
তীব্র হচ্ছে গরম : ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা, সতর্কবার্তা ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে সৌদির তাগিদ প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু বগুড়া সিটি করপোরেশনের আদালত হয়রানির জায়গা নয়, ন্যায়বিচার পাওয়ার নিরাপদস্থল: প্রধানমন্ত্রী বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান হাম-রুবেলার টিকাদান কর্মসূচি উদ্বোধন, টিকা পাবে ১ কোটি ৮০ লাখ শিশু যুক্তরাষ্ট্রে নিজের ৭ সন্তানসহ ৮ শিশুকে গুলি করে হত্যা ঢাকায় আংশিক মেঘলা আকাশ, তবে বৃষ্টির সম্ভাবনা নেই বগুড়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

রূপগঞ্জে তেলের গোডাউনে আগুন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫ ১০:১০ pm

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তেলভর্তি ড্রাম রাখার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গোডাউনে রাখা পেট্রোল, ডিজেল, অকটেন এবং মবিল ভর্তি অর্ধশতাধিক ড্রাম পুড়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে উপজেলার গন্ধর্বপুর নুরুল হক মার্কেট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্যবসায়ী আনিস দীর্ঘদিন ধরে উপজেলার গন্ধর্বপুর নুরুল হক মার্কেট এলাকায় একটি দোকানে পেট্রল, কেরোসিন, মবিল, ব্যাটারি ও ডিজেলের ব্যবসা করে আসছেন। রবিবার রাত ৮টার দিকে হঠাৎ দোকানের পেছনে তেলের গোডাউনে আগুনের লেলিহান শিখা দেখা যায়। এ সময় বাড়ির লোকজন দৌড়ে বাইরে চলে আসেন।

আগুনের তীব্রতা বেড়ে তেলের ২০-২৫টি ড্রাম বিস্ফোরিত হয়। এ সময় আগুন ছড়িয়ে দুই তলার একটি বাসারও আংশিক পুড়ে গেছে।
কাঞ্চন নদী ফায়ার সার্ভিস ওয়ার হাউস ইন্সপেক্টর মাহফুজুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় গোডাউনের তেল ও মবিল ভর্তি ড্রামসহ গোডাউন পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ