ইউক্রেনে হামলা বন্ধ করে রুশ বাহিনীকে ব্যারাকে (সেনাছাউনি) ফিরে যাওয়ার জোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শনিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে ইউক্রেন ইস্যুতে নিরাপত্তা পরিষদে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
এক টুইট বার্তায় গুতেরেস বলেন, জাতিসংঘের জন্ম হয়েছিল যুদ্ধ থেকে যুদ্ধ শেষ করার জন্য। কিন্তু সেই লক্ষ্য আজও অর্জিত হয়নি। তবে আমাদের কখনই হাল ছেড়ে দেওয়া উচিত নয়। শান্তির জন্য আমাদের অবশ্যই আরেকটা সুযোগ দিতে হবে।
এর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেন ইস্যুতে ভোটাভোটি অনুষ্ঠিত হয়। সেখানে ইউক্রেনে হামলা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আনা নিন্দা প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া।
এদিকে যুদ্ধের তৃতীয় দিনে ইউক্রেনের রাজধানী কিয়েভজুড়ে ব্যাপক গোলাবর্ষণ শুরু হয়েছে। কিয়েভের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে রুশ বাহিনী। তবে ফেসবুকে দেওয়া এক পোস্টে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রুশ বাহিনীর ওই হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এরপর ইউক্রেনে হামলা শুরু করে রুশ সেনারা। দিনভর তিন দিক থেকে ইউক্রেনে হামলা চালিয়েছে তারা। এতে ইউক্রেনের ১৩৭ সেনা এবং রাশিয়ারি ১২ সেনা নিহত হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051