1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রুশ সেনাদের ওপর পাল্টা আক্রমণ চালাচ্ছে ইউক্রেন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ আগস্ট, ২০২২ ৯:২৭ pm

ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের সোলেদার, জাইতসেভ এবং মায়র্স্কের দিকে রুশ বাহিনীর আক্রমণের জবাব দিয়েছে ইউক্রেন। ইউক্রেনের সামরিক কমান্ড বরাত দিয়ে শনিবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এদিকে, রাশিয়ার কাছ থেকে খেরসন অঞ্চল পুনরুদ্ধারে ভয়াবহ হামলা চালাচ্ছে ইউক্রেন।

রুশ বাহিনীর নিয়োগ করা খেরসন অঞ্চলের কাখভকা জেলার প্রশাসক ভ্লাদিমির লিওনটিভ রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

ভ্লাদিমির লিওনটিভ বলেন, ইউক্রেনের প্রতিটি ক্ষেপণাস্ত্র হামলায় কী পরিমাণ অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হচ্ছে- তা নিরুপণ করছে রাশিয়ার তদন্ত কমিটি।

তদন্ত কমিটি বলছে, ইউক্রেনের হামলায় খেরসন অঞ্চলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এ পর্যন্ত কয়েকশ কোটি ডলারের অবকাঠামো ক্ষতিগ্রস্থ হয়েছে।

কাখভকা জেলার পৌর এলাকায় সবচেয়ে বেশি হামলা করা হচ্ছে বলে দাবি রাশিয়ার।

ইউক্রেনের সেনাবাহিনী নিয়মিতভাবে খেরসন অঞ্চলের অবকাঠামো ছাড়াও বিভিন্ন উৎপাদন ও নির্মাণ প্রতিষ্ঠানেও হামলা চালাচ্ছে।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ