1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রিয়ালে যাচ্ছি না, এ বছর পিএসজিকে সব জেতাতে চাই: এমবাপ্পে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১ ১০:৩০ am

আগামী গ্রীষ্মে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের। তিনি রিয়াল মাদ্রিদে আসতে চান বলেই গুঞ্জন। রিয়ালে খেলতে চান বলেই নাকি পিএসজির লোভনীয় অফারগুলো প্রত্যাখ্যান করেছেন ২৩ বছর বয়সী এই তারকা। তবে এমবাপ্পে নিজেই জানালেন এখনই পিএসজি ছাড়ছেন না তিনি।

সিএনএন’কে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, ‘আমি জানুয়ারিতে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছি না। জানুয়ারিতে এটা হবে না। পিএসজি’তে আমি সত্যিই অনেক সুখে আছি। পিএসজির খেলোয়াড় হিসেবে আমি এই মৌসুম পুরোটা শেষ করব। পিএসজিকে সবগুলো শিরোপা জেতাতে আমি আমার সবটুকু উজাড় করে দিব’

পিএসজির সবচেয়ে বড় লক্ষ্য চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতা। প্রথম রাউন্ডে শেষে দ্বিতীয় রাউন্ডেও উঠে গেছে তারা। শেষ ষোলোতে রিয়ালের মুখোমুখি হবে মেসি-এমবাপ্পেদের পিএসজি। এই বিষয়ে এমবাপ্পে বলেন, ‘আমার মাথায় শুধু এখন একটাই চিন্তা, কীভাবে রিয়াল মাদ্রিদকে হারাতে পারি। আমরা প্রস্তুত এবং আমিও প্রস্তুত খেলতে ও পিএসজির হয়ে সবটুকু উজাড় করে দিতে।’

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ