1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রিয়ালের মাঠে চেলসির ড্র

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১ ৫:১৫ am

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনালের প্রথম লেগে না জিতলেও দারুণ ফুটবল উপহার দিয়েছে ইংলিশ ক্লাব চেলসি। রিয়াল মাদ্রিদের মাঠে আধিপত্য দেখিয়েছে দ্য ব্লুজ শিবির। এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ব্যবধানটা ধরে রাখতে পারেনি দলটি। বেনজেমার গোলে শেষ রক্ষা রিয়ালের।

আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে মঙ্গলবার রাতে দুই দলের লড়াই ১-১ গোলে ড্র হয়েছে। রিয়ালের জন্য এই ড্র গলার কাটা। কারণ অ্যাওয়ে এক গোলের সুবিধা নিয়ে ফিরতি পর্বে ঘরের মাঠে খেলবে চেলসি। যেকোনো ব্যবধানে সেই ম্যাচে ড্র করলেই চেলসি পৌঁছে যাবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে।

প্রথম ১৫ মিনিটে একচেটিয়া আক্রমণ করে গেছে চেলসি। উল্লেখযোগ্য সুযোগটি তারা পায় ১০ মিনিটে। তবে ক্রিস্টিয়ান পুলিসিকের হেডে ছয় গজ বক্সে বল পেয়ে কাজে লাগাতে পারেননি টিমো ভেরনার। তার শট ঠেকিয়ে দেন গোলরক্ষক থিবো কোর্তোয়া।

১৪ মিনিটে লিড নেয় চেলসি। মাঝমাঠ থেকে জার্মান ডিফেন্ডার আন্টোনিও রুডিগারের উঁচু করে বাড়ানো বল অফসাইডের ফাঁদ ভেঙে ডি-বক্সে নিয়ন্ত্রণে নেন পুলিসিক। এগিয়ে আসা গোলরক্ষককে কাটিয়ে শট নেন যুক্তরাষ্ট্রের এই মিডফিল্ডার। বল গোললাইনে রাফায়েল ভারানের গায়ে লেগে জালে জড়ায় (১-০)।
গোল হজম করে খেলায় ধার বাড়ে রিয়ালের। ২৯ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরাা। ছোট করে নেওয়া কর্নারে মার্সেলো দূরের পোস্টে ক্রস বাড়ান। লাফিয়ে হেড করেন কাসেমিরো, পরের হেডে এদের মিলিতাও খুঁজে নেন বেনজেমাকে। আর ফরাসি এই স্ট্রাইকার জটলার মধ্যে দারুণভাবে হেডে বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণ ভলিতে বল জড়ান জালে (১-১)।

চলতি টুর্নামেন্টে বেনজেমার এটি ষষ্ঠ গোল। প্রতিযোগিতাটির গোলদাতাদের তালিকায় মোট ৭১ গোল নিয়ে সাবেক রিয়াল তারকা রাউল গঞ্জালেজকে স্পর্শ করলেন তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে মার্সেলোর ভুলে বিপদে পড়তে বসেছিল রিয়াল। ডি-বক্সে ফাঁকায় বল পেয়েও ভেরনার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। এরপরও মাঝে মধ্যেই তাদের ভুল পাসে নিয়ন্ত্রণ হারানো ছিল দৃষ্টিকটু।

শেষের দিকে ম্যাচে বাগড়া দেয় বৃষ্টি। হারিয়ে যায় খেলার ছন্দ। কোনো দল আর দেখা পায়নি গোলের দেখা। রিয়াল আফসোসে পুড়লেও জয়ের সমান ড্র নিয়ে মাঠ ছাড়ে চেলসি।

আগামী ৫ মে স্টামফোর্ড ব্রিজে সেমিফাইনালের ফিরতি লেগের ম্যাচে রিয়ালকে আতিথিয়েতা দেবে চেলসি।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ