1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রিজেন্টের সাহেদের স্বাক্ষরিত চেক বইসহ আটক ২

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০ ১০:১৩ am

সাভারের আশুলিয়ায় রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদের স্বাক্ষরিত চেক বইসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃত গিয়াস উদ্দীন জালালী (৬১) রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজের ভায়রা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার রুপসাদী গ্রামের মৃত ফকির সুলতানের ছেলে। অপরজন হলেন- গিয়াস উদ্দীন জালালীর গাড়ির চালক ও শরিয়তপুর জেলার জাজিরা থানার ছোট কৃষ্টনগরের ফয়জুল মাতবরের ছেলে মাহমুদুল হাসান (৪০)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ।

এর আগে বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য কেনা-বেচার সময় আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে গিয়াস উদ্দীন জালালী ও মাহমুদুল হাসানকে গ্রেফতার করা হয়। এ সময় প্রাইভেটকার তল্লাশি চালিয়ে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদের স্বাক্ষরিত প্রিমিয়ার ব্যাংক, গরিবে নেওয়াজ এভিনিও শাখার ৪৮টি চেক বইয়ের পাতা, রিদম ট্রেডিংয়ের নামে ডাচ বাংলা ব্যাংক প্রগতি সরণি শাখার একটি চেক বই, ১০ বোতল ফেনসিডিল ও ২ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ জানান, এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

মাসিক আর্কাইভ