ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে হরতাল সমর্থনে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ২৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
সোমবার বিকালে ফতুল্লা মডেল থানায় এসআই বাপ্পী সরদার নাশকতার অভিযোগ এনে বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেন।
মামলার অপর আসামিরা হলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান, আবু আল ইউসুফ খান টিপু, আনোয়ার প্রধান, সালাউদ্দিন সালু, মাহাবুবুর রহমান মাহবুব, সাদেকুর রহমান সাদেক, রফিকুল ইসলাম, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, মেহেদী হাসান দোলন, জাকির হোসেন রবিন, আব্দুল খালেক টিপু, সাগর সিদ্দিকী, সুমন, কায়েস আহম্মেদ পল্লব, শরিফ হোসেন মানিক, রতন, সালাউদ্দিন রানা, জেলা ছাত্রদল সভাপতি জোবায়ের রহমান জিকু, সাধারণ সম্পাদক নাহিদ হাসান ভুইয়া, ইমাম হোসেন, ইউসুফ পাটোয়ারী, মুসলিম, বাসেত, মাইনউদ্দিন, জীবন ও হুমায়ন খান মঞ্জু।
মামলার বিষয়টি সোমবার রাতে ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার হরতাল সমর্থনে রিজভীসহ তাদের দলীয় নেতাকর্মী নিয়ে লিংক রোডে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে টায়ারে আগুন ধরিয়ে মিছিল করেন। এ সময় অজ্ঞাত কয়েকটি গাড়ি ভাংচুর করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা নাশকতা চালিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051