হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। তিনি স্বাভাবিক খাবার খেতে পারছেন বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজডএম জাহিদ হোসেন।
তিনি বলেন, বুধবার দুপুর সাড়ে ১২টায় চিকিৎসক টিম তার সর্বশেষ শারীরিক অবস্থা পরীক্ষা করেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা গতকালের চেয়ে উন্নতির দিকে। তিনি এখন স্বাভাবিক খাবার খেতে পারছেন।
গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচি শেষে হৃদরোগে আক্রান্ত হন রিজভী। প্রথমে তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ধানমন্ডি ল্যাব এইড হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051