বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এনজিওগ্রাম সম্পন্ন হওয়ার পর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। শুক্রবার সকালে বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও তার ব্যক্তিগত চিকিৎসক ডা. রফিকুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য জানান।
বৃহস্পতিবার এনজিওগ্রাম করার পর আজ তার শারীরিক অবস্থা আরও উন্নতি হয়েছে। তবে তার শরীর খুব দুর্বল। পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন বলে জানান চিকিৎসক ডা. রফিকুল ইসলাম।
উল্লেখ্য, গতকাল ল্যাবএইড হাসপাতালের হার্টের বিশেষজ্ঞ ডা. প্রফেসর সোহরাবুজ্জামান, প্রফেসর ডা. আব্দুজ জাহেদ ও ডা. মাহবুবুর রহমানের নেতৃত্বে রিজভী আহমদের এনজিওগ্রাম করা হয়। তার হার্টে একটি ব্লক ধরা পড়লেও সেটি ইনজেকশনের মাধ্যমে অপসারণ করা হয়েছে।
চার সপ্তাহ পর আবারও পরীক্ষা করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছেন।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক কর্মসূচি শেষে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন রিজভী আহমেদ।
ভিন্নবার্তা/এসআর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051