নেত্রকোনায় রাস্তা পার হতে গিয়ে প্রাইভেট কারের চাপায় নীরব (১১) নামের এক শিশু ঘটনাস্থলে নিহত হয়েছে। রবিবার সন্ধ্যা ৬টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার বাগড়া দাখিল মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর বিচারের দাবিতে প্রায় দেড় ঘন্টা সড়ক অবরোধ করে রাখে উত্তপ্ত জনতা।
নিহত শিশু নীরব সদর উপজেলার কাইলাইটি গ্রামের মো. গণি মিয়া ও লাইলী দম্পত্তির ছেলে এবং সে ঘটনাস্থল বাগড়া গ্রামে নিহতের মামা মৃত মঞ্জুল মিয়ার বাড়িতে তার মামী বেদেনা আক্তারের কাছে থাকতো বলে স্থানীয়রা জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ (রবিবার) সন্ধ্যা ৬টার দিকে নেত্রকোনার সদর উপজেলার বাগড়া দাখিল সামনের সড়কে শিশু নীরব রাস্তা পারি দিচ্ছিল। এসময় নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহগামী সাদা রংয়ের একটি দ্রুত গতির প্রাইভেট কার শিশুটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা শিশুটিকে ঘটনাস্থলে মৃত অবস্থায় উদ্ধার করে এবং ঘটনার পর থেকে সাড়ে সাতটা পর্যন্ত উতপ্ত জনতা নেত্রকোনা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে রাখায় যানা চলাচল বন্ধ হয়ে যায়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে বর্তমানে যানবাহন চলাচলা স্বাভাবিক রয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051