সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রাকচাপায় জহুরা খাতুন (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার ছেলে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পাবনা-বগুড়া মহাসড়কে পূর্বদেলুয়া সড়ক সেতুর পাশে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জহুরা ঘটনার সময় তার ছেলেকে নিয়ে ওই সড়ক পার হচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি মালবাহী ট্রাক জহুরা ও তার ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান জহুরা; আহত হন তার ছেলে জিসান।
গুরুতর আহত ছেলে জিসান হোসেনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051