নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাস্তার কাজ করতে গিয়ে স্কুলের দেয়াল ধসে আলিফ (১১) নামের পঞ্চম শ্রেণীর এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তারাবো পৌরসভার বরপা বাগানবাড়ী আদর্শ কিন্ডারগার্টেন স্কুলে ঘটে এ ঘটনা।
মৃত আলিফ নীলমাফারী জেলার ডোমার থানার ডোকরাবাসা এলাকার নিলু মিয়ার ছেলে। সে বরপা আদর্শ কিন্ডারগার্টেন স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী।
নিহত আলিফের পিতা নিলু মিয়া জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আলিফ স্কুলে যায়। ক্লাসের ফাঁকে আলিফ তার বন্ধুদের নিয়ে স্কুলের পাশে রাস্তা নির্মাণের কাজ দেখতে যায়। পরে দুপুর ১২টার দিকে রাস্তার নির্মাণ কাজ চলকালে রোলারের চাকার ধাক্কায় স্কুলের একটি দেয়াল ধসে পড়ে। দেয়ালের নিচে স্কুল মাঠে থাকা তার ছেলে চাপা পড়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আলিফকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে ঢাকা মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক তার ছেলেকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, রাস্তা নির্মাণের কাজ চলাকালে বরপা আদর্শ কিন্ডারগার্টেন নামক একটি স্কুলের পঞ্চম শ্রেণির একজন শিক্ষার্থী মারা গেছে- এমন ঘটনার খবর পায় পুলিশ। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051