1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রাস্তার পাশে মুখ থুবড়ে পড়েছিল বৃদ্ধের লাশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০ ১১:৩৮ pm

বান্দরবানে রাস্তার পাশে মুখ থুবড়ে পড়ে থাকা অধীর সেন (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের ডনবস্কো স্কুল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, শহরের ৫নং ওয়ার্ডের উজানি পাড়া মারমা স্টুডেন্টস কাউন্সিল (বিএমএসসি) লাইব্রেরির সামনে আজ বৃহস্পতিবার সকালে অজ্ঞাত লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা তার লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় ওই লাশের করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনাও সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ।

পুলিশের ধারণা, অতিরিক্ত মদপানের কারণে বিষক্রিয়ায় রাতের কোনো সময় তিনি মারা গেছেন।

মৃত ব্যক্তির বাড়ি কক্সবাজার জেলার খুরুসকুল এলাকায়। তিনি শহরের একটি চায়ের দোকানে চাকরি করতেন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

 

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ