
আসন্ন রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য জমা পড়া তিনটি মনোনয়নপত্রের বাছাই রবিবার (১৬ আগস্ট) অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি এবং ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের দুটি মনোনয়নপত্র জমা পড়েছে।
গত বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হওয়ার পর নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, “রবিবার সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হবে। এ সময় সংসদ সচিবালয়ের একজন প্রতিনিধি উপস্থিত থেকে প্রার্থীদের সংসদ সদস্যদের স্বাক্ষর যাচাই করবেন।”
অলি আহমদের দুটি মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে ইসি সচিব বলেন, “প্রথম মনোনয়নপত্রটি যাচাইয়ের পর প্রয়োজন হলে দ্বিতীয়টি যাচাই করা হবে।”
তফসিল অনুযায়ী, ১৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এরপর ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৯৯১ সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি পদে সরাসরি ভোটের প্রয়োজন হচ্ছে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051