প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সুপ্রিম কোর্টের বিচারপতিদের একটি প্রতিনিধি দল শুক্রবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সুপ্রিম কোর্টের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। করোনাকালে ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রম চালু রাখায় প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানান ।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, আগামীতেও এ ধরনের পরিস্থিতিতে এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
এ সময় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট দিবসের অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগদানের জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051