রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত রেন্সজে তেরিংক।
রবিবার সন্ধ্যায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি দায়িত্ব পালনকালে ইউরোপিয়ান ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক জোরদার হওয়ায় বিদায়ী দূতকে ধন্যবাদ জানান।
রাষ্ট্রপতি বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার। বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসন, যোগাযোগ, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতা বাংলাদেশের উন্নয়নে অবদান রাখছে।
রাষ্ট্রপতি আশা করেন, ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশগুলো নীতি নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ভূরাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নেবে।
রাষ্ট্রপতি এসডিজি অর্জনে সহযোগিতা প্রদান করায় ইউরোপিয়ান ইউনিয়নের প্রতি ধন্যবাদ জানান এবং আগামী দিনেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদানের জন্য ইউরোপিয়ান ইউনিয়নের প্রতি ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি আশা করেন রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসনে ইউরোপিয়ান ইউনিয়ন মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখবে।
ইউরোপিয়ান ইউনিয়নের বিদায়ী দূত করোনা পরিস্থিতি মোকাবিলা ও অর্থনীতির চাকা সচল রাখতে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন।
তিনি বাংলাদেশে দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051