বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছেন। বুধবার কারা কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে এ আবেদন করেন আবদুল মাজেদ।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের একজন সিনিয়র কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, বিকালে তিনি কারা কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন। তার আবেদনটি প্রোপার চ্যানেলে রাষ্টপতির কাছে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051