বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি সরকারী সফর শেষে আজ শুক্রবার (২৯-১০-২০২১) রাশিয়া হতে দেশে প্রত্যাবর্তন করেছেন। উল্লেখ্য যে, বিমান বাহিনী প্রধান সস্ত্রীক এবং দুইজন সফরসঙ্গীসহ গত ২০ অক্টোবর সরকারী সফরে রাশিয়া গমন করেছিলেন।
সফরকালে বিমান বাহিনী প্রধান অ্যারোস্পেস ফোর্সেসের কমান্ডার ইন চিফ জেনারেল সুরোভিকিন সার্জে ভ্লাদিমিরোভিচের সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। এছাড়াও, তিনি রাশিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান ROSOBORONEXPORT-এর মহাপরিচালক এবং ন্যাশনাল এভিয়েশন সার্ভিস কোম্পানি-এর প্রতিনিধির সাথে সৌজন্য সাক্ষাত এবং পেশাগত বিষয়ে আলোচনা করেন।
আইএসপিআর জানিয়েছে, রাশিয়ায় অবস্থানকালে বিমান বাহিনী প্রধান বিভিন্ন বিমান এবং হেলিকপ্টার এর প্রোডাকশন প্ল্যান্টসহ রাশিয়ার বিভিন্ন সামরিক ও অসামরিক স্থাপনা পরিদর্শন করেন। বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিদ্যমান সৌহাদ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় ও পেশাগত খাতে পারষ্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত হবে বলে আশা করা যায়। এছাড়াও, এই সফরের মাধ্যমে রাশিয়ার শীর্ষ পর্যায়ের সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের সাথে ফলপ্রসু মতবিনিময় করার সুযোগ সৃষ্টি হয়। যার ফলে, বাংলাদেশ বিমান বাহিনীতে উন্নত প্রযুক্তির সংযোজন, সরঞ্জামাদি সংগ্রহ ও রক্ষণাবেক্ষণে গতিশীলতা এবং সক্ষমতা বৃদ্ধির বিশেষ সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা যায়।
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান রাশিয়া সফর শেষে দেশে প্রত্যাবর্তনের পূর্বে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত দুবাই এক্সপো-২০২০ পরিদর্শন করেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051