রাশিয়ার হয়ে গোয়েন্দাগিরির অভিযোগে এক ব্রাজিলীয়কে গ্রেফতার করেছে নরওয়ে। নরওয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে নিয়োজিত পুলিশ সিকিউরিটি সার্ভিস ওই ব্রাজিলীয়কে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম হোসে আসিস জিয়ামারিয়া।
মঙ্গলবার নরওয়ের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নরওয়ের পুলিশ সিকিউরিটি সার্ভিসের উপপ্রধান হেডভিগ মোয়ি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এনআরকেকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমরা ট্রমসো বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করেছি যেন তারা সেখানে কর্মরত একজন ব্রাজিলীয় গবেষককে নরওয়ে থেকে বহিষ্কার করেন। কারণ আমরা বিশ্বাস করি, তিনি আমাদের মৌলিক জাতীয় স্বার্থের জন্য হুমকির প্রতিনিধিত্ব করছেন।’
মোয়ি আরও বলেন, ‘আমাদের নিরাপত্তা সংস্থার উদ্বিগ্ন যে, তিনি দেশের উত্তরে আমাদের দেশীয় নীতি সম্পর্ক তথ্য অনুসন্ধান করতে একটি গোয়েন্দা নেটওয়ার্ক পরিচালনা করছিলেন। এমনকি যদি এটি আমাদের দেশের নিরাপত্তার জন্য হুমকি নাও হয় তার পরও আমরা উদ্বিগ্ন যে রাশিয়া এর অপব্যবহার করতে পারে।’
এর আগে নরওয়ে গত সপ্তাহে জানিয়েছে, তারা নরওয়ের উত্তরে কৌশলগত সংবেদনশীল এলাকায় বেআইনিভাবে ড্রোন উড়িয়ে ছবি তোলার সন্দেহে এক রাশিয়ান নাগরিককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিষয়ে তদন্তকারীরা জানিয়েছেন, কথিত ওই গবেষক নরওয়েতে ভুয়া নাম-পরিচয় ব্যবহার করে রাশিয়ার একটি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিলেন। স্থানীয় একটি আদালত তাকে চার সপ্তাহের জন্য জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051