রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল করোনা ইউনিটে আরও তিনজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (০৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে শুক্রবার (০৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার মধ্যে মারা যান তারা।
এদের মধ্যে করোনার উপসর্গ নিয়ে রাজশাহীর দুজন একং করোনা নেগেটিভ হয়ে নওগাঁর একজন মারা গেছেন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যাকন্দ্রে (আইসিইউ) দুজন এবং ২৯/৩০ নম্বর ওয়ার্ডে একজন রোগী মারা গেছেন। এই তিনজনই পুরুষ। যাদের দুজনের বয়স ৬১ বছরের ওপরে এবং একজন ৩১-৪০ বছর বয়সী।
এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৩৯ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৪২ জন। বর্তমানে রাজশাহীর ২১ জন, চাঁপাইনবাবগঞ্জের সাতজন, নাটোরের চারজন, নওগাঁর একজন, পাবনার চারজন, কুষ্টিয়ার একজন এবং চুয়াডাঙ্গার একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ছয়জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২৫ জন। করোনা ধরা পড়েনি ভর্তি আটজনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন পাঁচজন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন চারজন।
এর আগে বৃহস্পতিবার রামেক হাসপাতাল ল্যাবে ৬৩ জনের করোনার নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে তিনজনের। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ১৮৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে কারও নমুনায় করোনা ধরা পড়েনি। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার রাজশাহীতে ১ দশমিক ২০ শতাংশ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051