রাজধানীর রামপুরায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার রাত পৌনে ৯টায় বেটার লাইফ হাসপাতালের সামনের এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
হাতিরঝিল থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দাঁড়িয়ে থাকা পিকআপভ্যানে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। তবে তার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051