1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রামপাল বিদ্যুৎ কেন্দ্রে ভারতীয় শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০ ৬:৪৭ pm

বাগেরহাটে নির্মাণাধীন রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্মরত এক ভারতীয় নির্মাণ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পর্বত সিং (৩৭) নামে এই ভারতীয় নাগরিকের লাশ রামপাল কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্রের পাশের একটি সাঁকো থেকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পর্বত সিং নামে ঝুলন্ত লাশ উদ্ধার এই শ্রমিকের বাড়ি ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুরের বাহমনি গ্রামে। তারা বাবার নাম জনক সিং।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনজুরুল আলম জানান, রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্মরত পর্বত সিং নামের এই ভারতীয় নির্মাণ শ্রমিক রবিবার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে মোবাইলে ভারতে তার পরিবারের সাথে কথা বলতে-বলতে শ্রমিক ব্যারাক থেকে বের হন। সকালে তাকে আর খুঁজে পাওয়া না গেলে সকাল ১০টার দিকে স্থানীয়রা বিদ্যুৎ কেন্দ্রের পাশের সাপমারী খালের একটি সাঁকোতে একটি ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা লাশটি শনাক্ত করে রামপাল থানা পুলিশকে খরব দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বিকালে ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ