রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হল খুলছে আগামী ১৭ অক্টোবর। একই সঙ্গে ২০ অক্টোবর থেকে একাডেমিক ক্লাসগুলো সশরীর শুরু হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ও একাডেমি কাউন্সিলের সদস্য আব্দুল্লাহ আল মামুন।
তিনি বলেন, আগামী ১৭ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা হবে। পরবর্তীতে ২০ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হবে। এ ছাড়া এ বছরের শীতকালীন ও গ্রীষ্মকালীন ছুটি বাতিলের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051