রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সদ্যবিদায়ী প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন মুনসহ আরও চারজনের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রোববার (৩০ মে) এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল থেকে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে চিঠি দিয়ে তাদের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়।
চারজনের বাকি দুজন হলেন-প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানের স্ত্রী মনিরা ইয়াসমিন ও ছাত্রলীগ সভাপতি ইব্রাহীম হোসেন মুনের স্ত্রী আয়েশা সিদ্দিকা।
এ নিয়ে মোট ৯ জনের ব্যাংক হিসাব তলব করল এনবিআর।
চিঠিতে উল্লেখিত ব্যক্তিদের একক বা যৌথ নামে অথবা তাদের মালিকাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের নামে ব্যাংক আমানত, যেকোনো স্থায়ী, চলতি ও ঋণ হিসাব, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, সঞ্চয়পত্র বা অন্য যেকোনো ধরনের সঞ্চয় থাকলে তার তথ্য পাঠাতে বলা হয়েছে।
এর আগে সদ্যবিদায়ী উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান ও তার স্ত্রী মনোয়ারা সোবহান, ছেলে মুশফিক সোবহান, মেয়ে সানজানা সোবহান ও মেয়ের জামাই এটিএম শাহেদ পারভেজের ব্যাংক হিসাবের তথ্য চায় এনবিআর।
এসব ব্যক্তিদের লেনদেনের প্রয়োজনীয় তথ্য ১ জুনের মধ্যে পাঠানোর অনুরোধ জানিয়ে ব্যাংকগুলোকে চিঠি পাঠিয়েছে এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051