রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ সেশনে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার 'এ' ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে পাশ করেছেন গড়ে ৩৮.৭৬ শতাংশ শিক্ষার্থী। বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ডিন কমপ্লেক্সে এই ফল প্রকাশ করেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
প্রকাশিত ফল থেকে জানা গেছে, এ ইউনিটের ভর্তি পরীক্ষা চার শিফটে অনুষ্ঠিত হয়। এতে প্রথম শিফটে ১৭ হাজার ১২১ জন উপস্থিতির মধ্যে কৃতকার্য হয়েছেন ৭ হাজার ৯০৯ জন পরীক্ষার্থী, দ্বিতীয় শিফটে ১৭ হাজার ১৩৫ পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছেন ৬ হাজার ৬৮০ জন, তৃতীয় শিফটে ১৭ হাজার ১৫৭ পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছেন ৪ হাজার ৮১৬ জন ও চতুর্থ শিফটে ১৭ হাজার ১৯৪ পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছেন ৭ হাজার ১৮৬ জন ভর্তিচ্ছু। চার শিফটে ৬৪ হাজার ৬০৭ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছেন ২৬ হাজার ৫৯১ জন। গড় কৃতকার্যের হার ৩৮.৭৬ শতাংশ।
উল্লেখ্য, গত ৬ মার্চ বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৬৮ হাজার ৬০৭ জন ভর্তিচ্ছু উপস্থিত ছিলেন। এক ঘণ্টা সময়সীমায় ৮০টি বহুনির্বাচনি প্রশ্নোত্তরে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়। এতে ন্যূনতম পাশ নম্বর ছিল ৪০।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051