ভারতীয় বিমান বাহিনীর অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমানের ককপিটে বসবেন নারী পাইলট। ওই নারী পাইলট বর্তমানে মিগ-২১ ফাইটার প্লেন চালান। আম্বালায় অবস্থিত গোল্ডেন অ্যারোজ স্কোয়াড্রেনে যুক্ত হবেন তিনি। সম্প্রতি ফ্রান্স থেকে আনা ৫টি রাফাল যুদ্ধবিমানের একটি চালাবেন তিনি। সরকারি সূত্রে এ তথ্য জানা গেছে বলে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।
সূত্রের খবর, বিমানবাহিনীর কঠিন নির্বাচনী প্রক্রিয়ার পর রাফাল জেট চালানোর সুযোগ পেয়েছেন এই নারী পাইলট। আপাতত ট্রেনিং নিচ্ছেন তিনি।
২০১৮ সালে প্রথম যুদ্ধবিমান চালিয়ে ইতিহাস গড়ে ছিলেন অবনী চতুর্বেদী। তিনি চালিয়েছেন মিগ-২১ বাইসন। জুলাই ২০১৬ সালে তিন নারী সদস্যকে ফ্লাইং অফিসার হিসাবে নিয়োগ করা হয়। তাদের মধ্যে ছিলেন অবনী। বর্তমানে ১০ জন নারী যুদ্ধ পাইলট ও ১৮ জন নেভিগেটার আছে ভারতীয় বিমানবাহিনীতে।
১০ সেপ্টেম্বর গোল্ডেন অ্যারোজে অন্তর্ভুক্ত হয় পাঁচটি রাফাল। ধাপে ধাপে আরো রাফাল আসছে। ২৩ বছর পরে বিদেশ থেকে যুদ্ধবিমান কিনেছে ভারত। ৩৬টি রাফাল কেনা হয়েছে ৫৯ হাজার কোটি রুপি খরচে।
সূত্র : হিন্দুস্তান টাইমস।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051